অনেকে হঠাত্ করে মূর্ছা যান বা ফেইন্ট হয়ে পড়ে। বিশেষ করে রক্ত দেখলে এমন হয় অনেকের। এমনকি টেলিভিশনের পর্দায় বা মুভি দেখার সময় রক্ত বা দুর্ধর্ষ কোনো দৃশ্য দেখলে অনেকে ফেইন্ট হয়ে পড়েন। রক্ত দেখলে কেন ফেইন্ট হয়ে পড়ে এর একটি যথার্থ কারণ খোঁজার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের তথ্য অনুসারে শতকরা ২ থেকে ৪ ভাগ মানুষ রক্ত দেখলে ফেইন্ট হতে পারে।
এ ব্যাপারে ফেইন্টিং গবেষক হৃদরোগ বিশেষজ্ঞ ড. সুজান করকুরা মেলবোর্ন বেকার আইডিআই হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের তথ্য তুলে ধরে বলেন, ৪০ ভাগ মানুষ জীবনে কোনো না কোনো সময়ে একবার ফেইন্ট হয়েছেন। আর ফেইন্ট হওয়ার পেছনে শতকরা ৬ ভাগ ক্ষেত্রে হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপকে দায়ী করা হয়। বাকি সবাই প্রায় রক্ত দেখে মূর্ছা যান। তবে অনেক সময় দাঁড়িয়ে থাকার কারণেও ক্ষেত্রবিশেষে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া ইনজেকশনের সুই, কফ অ্যান্ড স্লিজিং গলাধঃকরণের সময় তীব্র ব্যথা, এমনকি হেয়ার কাটিংয়ের সময়ও মূর্ছা যান। তবে বেশির ভাগ ক্ষেত্রে কম বয়সীদের ফেইন্ট হওয়ার ঘটনা বেশি ঘটে। সাধারণত যে কোনো ধরনের মূর্ছা যাওয়ার ক্ষেত্রে এটা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে যদি মূর্ছা যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আরোগ্য না হয়, তাহলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া কেউ যদি বারবার মূর্ছা যান তবে অবশ্যই কোনো চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ