সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে
কানাডায় আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বিষয়ে গত সোমবার কানাডার ফেডারেল কোর্ট অব জাস্টিস আদালতে মামলার শুনানি হয় বলে জানা গেছে। গত বছর কানাডা ইমিগ্রেশনের কাছে খুনি নূর কীভাবে দীর্ঘকাল ধরে কানাডায় অবস্থান করছে, সে সম্পর্কে কিছু তথ্য এবং কাগজপত্র চান অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার। কিন্তু কানাডা ইমিগ্রেশন তা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। তার প্রেক্ষিতেই জুডিশিয়াল রিভিউয়ের আবেদন করে বাংলাদেশ।
সোমবার এই মামলার শুনানি হলেও রায় দেওয়া হবে পরবর্তী তারিখে। এই মামলার বিচারক ছিলেন ও’রেলি। আর বাংলাদেশ সরকারের পক্ষে আইনজীবী ছিলেন জন টেরি, রায়ান লেঙ, জনাথান সিলভার।
উল্লেখ্য, গত বছর ৭ জুন এই মামলাটি দায়ের করা হয়।