আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শুক্রবার

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সভা আগামী শুক্রবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।