‘জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে এগিয়ে আসুন’

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ প্রশাসন এবং আইন-শৃঙ্খলা সংস্থাসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে প্রতিষ্ঠা করতে চাই। এখানে সন্ত্রাস আর জঙ্গিবাদের কোনো স্থান নেই। এদেশের মাটিকে ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না। এ লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 
শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন এবং আরভি মিন সন্ধ্যানী নামক একটি জরিপ জাহাজের কার্যক্রম উদ্বোধন করেন।
 
শেখ হাসিনা বলেন, ‘মানুষকে বোঝাতে হবে- সন্ত্রাস-জঙ্গিবাদের পথ শান্তির পথ না, ইসলামের পথ না। এই পথ কখনও মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না।’
 

ইত্তেফাক/এএম।