শোক সংবাদ

ডা. আনোয়ারা বেগম

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান, অধ্যাপক ডা. আনোয়ারা বেগম গত সোমবার ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। প্রয়াতের প্রথম জানাজা গতকাল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মাঠে অনুষ্ঠিত হয়। বাদ জোহর গ্রামের বাড়ি নবীগঞ্জের শাহবাজপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। প্রয়াতের স্বামী সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সবুর। তিনি স্বামী এবং ড. শাহাদাত হোসেন চৌধুরী ও মেজর সেজান চৌধুরী নামে দুই ছেলে রেখে গেছেন। সম্প্রতি নগরীর কাজলশাহে কর্ডিয়াল সাবফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন ডা. আনোয়ারা। গতকাল স্বাধীনতা দিবসে এই রিসার্চ সেন্টারের উদ্বোধন হওয়ার কথা ছিল।

আমিনুল ইসলাম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন পরিষদের চার বারের সাবেক চেয়ারম্যান একে এম আমিনুল ইসলাম (৭০) গত সোমবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে যান। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজিজুর রহমান

গতকাল ডা. আজিজুর রহমান (৮৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। সকাল সাড়ে ৭টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা গেট সংলগ্ন তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ কন্যা, ৩ পুত্র রেখে যান। বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১ম এবং কালীগঞ্জ এম এ হুজুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে গ্রামের বাড়ি কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

 

 

 

০