এথেন্সে বাংলাদেশের পিইসি পরীক্ষা অনুষ্ঠিত

গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হয়েছে। রবিবার বাংলাদেশ দোয়েল একাডেমির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
 
বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় সময় সকাল ৭টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে দূতাবাসের তত্ত্বাবধানে দোয়েল একাডেমির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা অংশহ্হণ করে আসছে।
IMG0
 
প্রথমদিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী রবিবার ২৭ নভেম্বর পরীক্ষা শেষ হবে।
 
ইত্তেফাক/এমএইচ