আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবেই বিভিন্ন সময়ে ২৫ মার্চ কাল রাতের গণহত্যা নিয়ে মিথ্যাচার করেছে।