যাত্রা শুরু করলো স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস (এসসিএইচএস ) এর ক্যারিয়ার সার্ভিস। শনিবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের ব্যাপারে বিশেষ দিক নির্দেশনা দেয়া হয় ও ইন্টারভিউের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর জোর দেয়া উচিত তা এখানে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. ইফতেখার গনি চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সাহিদ আকতার, স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস এর অধ্যক্ষ ডা. আ স ম মশিউর রহমান, উপাধ্যক্ষ ডা. সালেক আহমেদ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ মেজর জেনারেল (অব) ডা. এম শাহজাহান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) লে. কর্ণেল (অব) খন্দকার জহিরুল আলম, এবং ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক আশিক সারোয়ার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিডিডিআর ইউনাইটেড হাসপাতাল, ল্যাবএইড গ্রুপ ও স্কয়ার হাসপাতাল লিমিটেডের জনসম্পদ বিভাগের প্রধানরা, বিআরবি হাসপাতালের প্রধান নির্বাহী, বিএসএইচআরএম এর প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক হিউম্যান রিসোর্স সোসাইটির প্রেসিডেন্ট।
ইত্তেফাক/এমএইচ