ব্রেক্সিটের বিকল্প চিন্তা না করলে মন্ত্রীদের পদত্যাগের হুমকি

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির একটি বিকল্প প্রস্তাবের রূপরেখা প্রণয়ন করেছেন এমপিরা। আজ বুধবার থেকে এই প্রস্তাবের ওপর ভোটাভুটির প্রক্রিয়া শুরু হবে। এটা আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে। বিরোধী লেবার দলের এমপি হিলারি বেন রূপরেখা প্রকাশ করেছেন। এর ওপর ৫ ঘন্টাব্যাপী বিতর্ক অনুষ্ঠিত হবে। তবে এটি শেষ পর্যন্ত পাস হবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ এর বিপক্ষেও আছেন অনেক এমপি। এদিকে কয়েকজন মন্ত্রী সতর্ক করেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মে যদি বিকল্প প্রস্তাব নিয়ে চিন্তা না করেন তাহলে তারা পদত্যাগ করতে পারেন। আগামী ১২ এপ্রিল পর্যন্ত ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে সময় পাবে ব্রিটেন। -বিবিসি