ছুটির দিনও আয়কর রিটার্ন নেবে কর অফিস

 
আগামী ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর দেয়ার শেষ দিন। এই সময়ের মধ্যেই করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে। অতীতের ন্যায় এবার আর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না। এ কারণে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সুবিধায় এনবিআরও কিছু উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শুক্র ও শনিবার ছুটির দিনও আয়কর অফিস (সার্কেল অফিস) খোলা থাকবে।
 
অন্যদিকে সাধারণ সময়ে কর অফিস সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত হলেও আজ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করদাতাদের কর দেয়ার সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে।