পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে ২২ হাজার ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে এখনও অনড় রয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এমন কথা উঠে এসেছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তবে দ্রুত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত আজই ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন মজুরি বোর্ড চেয়ারম্যান।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরির প্রস্তাব তুলে ধরা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে দর কষাকষি চলছে।
