রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্ত্রী এবং গৃহকর্মীকে হত্যার ঘটনার মামলায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, সাঈদ হাওলাদার ও মো. রিয়াজ।
মঙ্গলবার ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সর্দার এ রায় দেন। আসামিদের জবানবন্দি, ভিকটিমেদের সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকাসমূহ ও ঘটনার পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করে এ রায় দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৪ মার্চ নিহতের ভাই মোজাম্মেল যাত্রাবাড়ী থানা এলাকার একটি বাসায় বোন এবং ওই বাড়ির কাজের মেয়ে কল্পনার গলা কাট লাশ দেখতে পান। এ ঘটনায় তিনি পরদিন ২৫ মার্চ যাত্রাবাড়ী থানায় মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইকবাল হোসেন খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আদালত ২৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি শুনানি করেন অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান লিখন এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করে আবদুর সবুর ও জাকির হোসেন।
ইত্তেফাক/এএসএমইউ