ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আগামী ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলন ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম এ তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান, রেজিস্ট্রার আমিনুল ইসলাম, সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন প্রফেসর ড. মোশাররাত শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।