উয়েফা ইউরো কোয়ালিফাই ম্যাচে দুর্বল প্রতিপক্ষ লিচেনস্টেইনের জালে রীতিমতো গোল উৎসব করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে প্রতিপক্ষের জালে ছয়বার বল জড়িয়েছে রোবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের ১৭ মিনিটে গোলের দরজা উন্মুক্ত করেন স্টেফানো সেনসি। এরপর নিয়মিত বিরতিতে গোল করেন মার্কো ভেরেত্তি, ফ্যাবিও কুয়াগলিরেলা, মইস কিন ও পাভোলেত্তি। এরমধ্যে ফ্যাবিও কুয়াগলিরেলা পেনাল্টি থেকে দুটি গোল করেছেন।
পুরো ম্যাচে কোনো ধরনের প্রতিরোধই গড়তে সক্ষম হয়নি লিচেনস্টেইনের খেলোয়াড়রা। শুধু অসহায় গোল হজমের দৃশ্য দেখতে হয়েছে তাদের।
ইত্তেফাক/এএম