নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বুধবার এ কথা জানায়।
 
বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সকালের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
 
ঢাকায় বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস