শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। নারীশ্রমিকদের সমতা ও মর্যাদার অধিকার আদায়ের আন্দোলনে সরকার তাদের সঙ্গে আছে।
বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ৩৫টি নারী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নারীশ্রমিক কণ্ঠ’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেড্ডি, নারীদের নিয়ে কাজ করা জার্মানীভিত্তিক প্রতিষ্ঠান ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) এর আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ণ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, নারী শ্রমিক কণ্ঠ’র উপদেষ্টা ড. প্রতিমা পাল মজুমদার, উপদেষ্টা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।
‘নারীশ্রমিক কণ্ঠ’র আহ্বায়ক শিরীন আক্তার এমপি’র সভাপতিত্বে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। -বাসস।
ইত্তেফাক/এমআর/ইউবি