রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পূর্ব নির্ধারিত সময়ের আগেই আজ বুধবার তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশের কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার। কিন্তু নির্দিষ্ট দিনের আগেই ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
ইত্তেফাক/এএন