বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশের রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস