রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ হেলাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা নগরীর কাটাখালী এলাকায়।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেফতারকৃত ওই শিক্ষর্থীর নামে অনেকগুলো মামলা রয়েছে। সে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তাকে অনেকদিন ধরে গ্রেফতার করার চেষ্টা চলছিল।
ইত্তেফাক/ইউবি