হাবিপ্রবিতে আধুনিক শ্রেণীকক্ষের উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের আধুনিকায়নকৃত শ্রেণীকক্ষের উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর ১২টায় হাবিপ্রবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে আধুনিকায়নকৃত শ্রেণীকক্ষের উদ্বোধন করেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসান ফুয়াদ এলতাজ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াহেদুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান প্রমুখ। -বাসস।
 
ইত্তেফাক/এসএস