প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। সরকারি-বেসরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। প্রতিটি মানুষের খাদ্য, শিক্ষা, বস্ত্র, চিকিৎসাসহ মৌলিক চাহিদার পূরণ হচ্ছে। ১০ টাকা কেজিতে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ চত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে মধ্য আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৭ জুন তারিখে ফুলবাড়ি উপজেলার শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। প্রতিটি বাড়ি বিদ্যুতের আলোতে আলোকিত থাকবে।
বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে আরো রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু তাহের মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, অধ্যক্ষ গোলাম রসুল মন্টু, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, আশরাফুল আলম ডাবলু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদ আলী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি