শস্যের বহুমুখিকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে একসঙ্গে কাজের আহ্বান : মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শস্যের বহুমুখিকরণের জন্য একসঙ্গে কাজ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইনিস্টিটিউট (বিআরআরআই) এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনিস্টিটিউট (আইআরআরআই) অধিক পানি ও খরা সহিষ্ণ শষ্য বহুমুখিকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক সঙ্গে কাজ করতে হবে। 
 
আজ শুক্রবার রাজধানীর বিএডিসি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন। বিএডিসির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিএডিসিকে আরো শক্তিশালী করবে, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
 
কৃষিমন্ত্রী খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের সহায়তায় বিএডিসির ভূমিকার প্রশংসা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত নীতির আলোকে বিএডিসিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাসস। 
 
 
ইত্তেফাক/এমআই