জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজোড় রোল নম্বরধারী এবং বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খ-ইউনিটে ৩টি বিভাগে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই), ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইসিই) ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইএসই) বিভাগ রয়েছে।
এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবারই প্রকাশ হয়েছে।
ইত্তেফাক/ইউবি