পুলিশের ওপর হামলার মামলা

৩৩ সাঁওতালকে ৮ সপ্তাহের জামিন হাইকোর্টের

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩৩ সাঁওতালকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে এম হাসানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন। 
 
গত ৬ নভেম্বর রংপুর সুগার মিলে আখ মাড়াইকে কেন্দ্র করে পুলিশ ও বাগদা ফার্মের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই কল্যাণ কুমার চক্রবর্তী একটি মামলা দায়ের করেন।
 
আজ ওই মামলায় হাইকোর্ট আত্মসমর্পণ করে জামিন চান ড. ফিলিপ বাগচি, সুবল, মার্শাল ও ভাগনসহ ৩৩ সাঁওতাল। তাদের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন।
 
 
ইত্তেফাক/এমআই