নিউইয়র্কে যশোর সোসাইটির ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের দক্ষিণের জেলা যশোরের বাসিন্দাদের নিয়ে গঠিত যশোর সোসাইটি ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হলো স্থানীয় সময় রবিবার। নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী যশোরবাসী সপরিবারে উপস্থিত ছিলেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তারা উপভোগ করেন অনুষ্ঠানের নানান পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। 
 
অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটিকে অতিথিদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। অভিষিক্ত কর্মকর্তারা হলেন- সভাপতি মো. হোসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মন্ডল ঈমান, সহ-সভাপতি মাসুম আলতাফ বাদল, জাকির হোসেন, মাকসুদা জামান খুকু, সিরাজুল ইসলাম, মোবারক হোসেন ও বশির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টিপু, শরীফুল ইসলাম, রবিউল ইসলাম মিন্টু ও শাকিল আহমেদ কনক, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীরুররহমান মন্টু, দপ্তর সম্পাদক সুনীল কুমার রায়, সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম আপন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সৌমেন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ক্রীড়া সম্পাদক ইমরান আলী, সহ-ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান, সমবায় সম্পাদক কবির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রুহুল কুদ্দুস পল্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর রহমান, আপ্যায়ন সম্পাদক মো. তুহিন, মহিলা সম্পাদক নাহিদা মোস্তাফিজ, কার্যকরী সদস্য সোহেল রানা ইসলাম, নূরুল ইসলাম, মো. আহাদ, মিঠুন, অহিদুর রহমান, আনোয়ারুল ইসলাম ও নাসির উদ্দিন।IMG0
 
এছাড়া ছয় সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী হলেন- এম লিয়াকত আলী, রইস উদ্দিন বাবু, প্রফেসর এরশাদ আলী, মীর্জা আলী আজম, হাবিবুর রহমান ও হানিফ মোল্লা। 
 
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তারা দেশ ও প্রবাসের যশোরসহ বাংলাদেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যঙ্গ করেন। 
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও মুক্তিযোদ্ধা শহীদ হাসান ও রথীন্দ্রনাধ রায়, জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা, কৃষ্ণা তিথি, শ্রুভ্রা গোস্বামী। এছাড়া নৃত্য পরিবেশন করেন শ্বেতা গোস্বামী। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। 
 
 
ইত্তেফাক/এমআই