সিলেটে হিযবুত তাহরীরের সদস্যকে ১০ দিনের রিমান্ড

নগরী থেকে আটককৃত হিযবুত তাহরীরের সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ জুবায়ের মুক্তা (২১) কে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তার রিমান্ড মঞ্জুর করেন।
 
কোতোয়ালি থানা পুলিশ জানায়, সোমবার বিকেলে কাজলশাহ এলাকা থেকে প্রচারপত্র বিলিকালে হিযবুত তাহরীরের সদস্য আবদুল্লাহ জুবায়ের মুক্তাকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাস দমন আইনে মামলায় গ্রেফতার দেখানো হয়।
 
গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে মুক্তার রিমান্ড আবেদন জানানো হলে  শুনানি শেষে তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
 
ইত্তেফাক/এসএস