আয়কর না দিলে খুঁজে বের করা হবে: এনবিআর

করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা কর দিবেন না তাদের খুঁজে বের করা হবে বলে সতর্ক করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
তিনি বলেন, 'আজই (বুধবার) আয়কর বিবরণী দাখিলের শেষ সময়। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিবেন না তারা সময়ের আবেদন করে রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের জন্য এনবিআরের দরজা সব সময় খোলা। তবে যারা করযোগ্য থাকা সত্ত্বেও আয়কর দিবেন না তাদেরকে খুঁজে বের করা হবে।'
 
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর প্রাঙ্গণে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, 'এবার কর বান্ধব পরিবেশে আয়কর রিটার্ন জমা নিতে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। আজ (বুধবার) রিটার্ন দাখিলের শেষ দিনে প্রতিটি কর অঞ্চলে যতক্ষণ করদাতা উপস্থিত থাকবেন ততক্ষণ তাদের রিটার্ন জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সময় আর বাড়ানো হবে না।'
 
ইত্তেফাক/এসএস