পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি অমল চন্দ্র পাল শিবগঞ্জ উপজেলার মোড়াইল পালপাড়া গ্রামের মৃত সুমাই চন্দ্র পালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান, ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে দণ্ডপ্রাপ্ত আসামি পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রমনী চন্দ্র পালের ছেলে রঙ্গলাল পালকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর গ্রামের লোকজন অমলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর নিহতের ছোট ভাই প্রেমলাল চন্দ্র পাল বাদী হয়ে ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি