৯ম ওয়েজবোর্ড গঠনসহ গণমাধ্যম কর্মীদের ১০ দফা দাবি

৯ম ওয়েজবোর্ড গঠনসহ গণমাধ্যমকর্মী ও শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করবে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স, সম্মিলিত সংবাদপত্র বাইন্ডিং ডেসপাস শ্রমিক ঐক্য, বাংলাদেশ নিউজপেপার-মিডিয়া কম্পিউটার অপারেটর্স অ্যাসোসিয়েশনের।
 
আগামী রবিবার অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে বৃহস্পতিবার ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সমাবেশ সাফল্যম-িত করার লক্ষ্যে সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও সংগঠন থেকে সুশৃঙ্খলভাবে স্ব-স্ব ইউনিটের ব্যানারসহ যোগদানের সিন্ধান্ত নেয়া হয়। সভার অপর এক প্রস্তাবে ঐদিন বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। সমাবেশ শেষে তথ্যমন্ত্রীর কাছে দাবিসমুহের স্বারকলিপি প্রদান করা হবে।
 
দাবিসমূহ
 
১। জরুরি ভিত্তিতে ৯ম ওয়েজবোর্ড গঠন 
 
২। সাংবাদিকদের ন্যায় প্রেস শ্রমিক এবং সাধারণ কর্মচারীদের জন্য দুঃস্থ কল্যাণ ট্রাস্ট গঠন,  ৩। বিভিন্ন গণমাধ্যমে সাধারণ কর্মচারী এবং প্রেস শ্রমিকদের হয়রানি ও ছাঁটাই বন্ধ করা,
 
৪। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত নিউজপেপার এ্যাক্ট-১৯৭৪ পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা,
 
৫। সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের নিজস্ব অফিস ভবন ও আবাসন সমস্যা সমাধান, ৬। সব গণমাধ্যমে ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান, 
 
৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক সংবাদপত্র শিল্পের জন্য নীতিমালা অবিলম্বে প্রণয়ন,
 
৮। যে সব গণমাধ্যমে ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করে নাই সেসব গণমাধ্যমগুলিতে সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধা বাতিল,
 
৯। সংবাদপত্র শিল্পে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধা সমহারে প্রদান,
 
১০। ছাঁটাইকৃত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের ন্যায্য বকেয়া পাওনা প্রদান।
 
যৌথসভায় সভাপতিত্ব করেন বালাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার। সভা পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান। সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের মহাসচিব মোঃ কামাল উদ্দিন, কর্মচারী ফেডারেশনের মহাসচিব মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ নিউজপেপার মিডিয়া কম্পিউটার অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ছালে মো. ইব্রাহিম, সম্মিলিত সংবাদপত্র বাইন্ডিং ডেসপাস শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক কর্মচারীদের প্রবীণ নেতা বজলুর রহমান মিলন, মো. গোলাম সরওয়ার আজাদ, ডেইলি স্টার কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সত্তার, বাসস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামারুল হক, ফেডারেশনের নেতা মোহাম্মদ আলী খান অপু, মোঃ শহীদুল ইসলাম প্রামানিক, মো. তাজাম্মেল হক, মো. শাহ জামাল হাওলাদার, মো. খালিদ, আব্দুল মান্নান, মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, আব্দুল কাইয়ুম মিন্টু, আব্দুল লতিফ, সৈয়দুজ্জামান আরজু, মো. নাজমুল মাহমুদ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত সভপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/এমএইচ