সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর ১৩ সদস্যের জামিন

সুন্দরবনের কথিত বনদস্যু সাগর বাহিনীর প্রধানসহ ১২ সদস্যকে জামিন দিয়েছে বাগেরহাটের একটি আদালত। 
 
বৃহস্পতিবার বিকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. ফজলুল হকের আদালতে এই বনদস্যুদের হাজির করা হলে আদালতের বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
 
গত ১৯ অক্টোবর বনদস্যু সাগর বাহিনীর  ১৩ জন সদস্য আত্মসমর্পণ করে। তারা হলেন, সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), মো. কামরুল ফকির (২৭), মো. আব্দুল মালেক (৩৮), মো. কাদের শেখ (৩৮), মো. হাফিজুর রহমান শেখ (৪৬), মো. কাবীর সরদার (৩৪), মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো. নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো. রাজু শেখ (২৮), মো. লিটন হাওলাদার (৩৪) এবং মো. তারিকুল গাজী (৩২)। এদের বাড়ি বাগেরহাটের মংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। 
 
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী বলেন, গত ১৯ অক্টোবর বনদস্যু সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগরসহ তার বারোজন সহযোগী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।  
 
ইত্তেফাক/ইউবি