বিদ্যুতের চাহিদা মেটাতে আরো প্রকল্প গ্রহণ করা হবে : নসরুল হামিদ

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সর্বাধুনিক প্রযুক্তিতে হওয়ায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশের তেমন কোন ক্ষতি হবে না। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে আরো প্রকল্প গ্রহণ করা হবে।
 
প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের যুগপূর্তি ও পুনর্মিলনী সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন।
 
রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর প্রতিবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের এই প্রতিবেদন সম্পূর্ণ সঠিক নয়। সরকার প্রতিবেদনের জবাব দিয়েছে।
 
এরআগে শাবির পিএমই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফরহাদ হাওলাদারের সভাপতিত্বে যুগপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বুয়েটের পিএমই বিভাগের প্রধান ড. মোহাম্মদ তামিম, ঢাবি ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমান।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআই