ভারত সফরে মোদীর নিমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরের নিমন্ত্রণ জানিয়েছেন।

 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ গ্রহণ করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ সফর বিশেষ কোনো কারনে নয়, 'বন্ধুত্বের টানে'।
 
তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি বলে সূত্র জানিয়েছে।

 

ইত্তেফাক/এএন