১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা

 
ঢাকা ও উত্তরার ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবের জুয়া জাতীয় খেলার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্টে। 
 
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়।
 
ক্লাবগুলো হচ্ছে- গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব-ঢাকা, লেডিস ক্লাব-ঢাকা, ক্যাডেট কলেজ ক্লাব- গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব। 
 
হাইকোর্টের আদেশে এসব ক্লাবে জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন- কার্ড, ডাইস ও হাউজি খেলা আয়োজনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না মর্মে এই রুল জারি করা হয়েছে। 
 
সুপ্রিমকোর্টের আইনজীবী সামিউল হক ও রুকুনউদ্দীন মো, ফারুক হাইকোর্টে এই রিট করেন। 
 
 
ইত্তেফাক/কেকে