শান্তিপূর্ণ পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের মোট সাতটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান পৃথক পৃথকভাবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে কলা মানবিক অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়।
ইত্তেফাক/এএসএস