আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মানহানির মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া এসব মামলা কেন অবৈধ ঘোষনা করা হবে না মর্মে রুল জারি করেছে আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শিরোনামে একটি কলাম লেখেন গোলাম মাওলা রনি। লেখাটি মানহানিকর এই অভিযোগে রনির বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও সিলেটে পৃথক তিনটি মামলা করেন আইনজীবীরা। এসব মামলায় নিম্ন আদালতে রনিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এরপর গত ২৫ অক্টোবর রনিকে জামিন দেয় হাইকোর্ট। এরপর তিনি মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
ইত্তেফাক/এমআই