আঙ্কারায় বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা বিষয়ক সেমিনার

আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা বিষয়ক একাধিক সেমিনারের আয়োজন করে। সোমবার আঙ্কারা চেম্বার অব কর্মাস এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 
সেমিনারগুলো তুর্কিশ এয়ারলাইনস্, তুর্কিশ চেম্বার, বাংলাদেশের এফবিসিসিআই এবং বেজা এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
 
ইতোপূর্বে তুরস্কের ইস্তাম্বুল , ইজমির এবং কোনিয়াতে ০৩টি একই ধরণের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারগুলোতে আশাতীত পর্যায়ে স্থানীয় আগ্রহী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেমিনারগুলোতে পাওয়ার পয়েন্টর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ-সুবিধার উপর বক্তব্য এবং বাংলাদেশের উপর প্রামান্যচিত্র উপস্থাপন করা হয়। উক্ত সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে এফবিসিসিআই এর প্রতিনিধি আশরাফ হক চৌধুরী এবং বেজা’র পক্ষ থেকে দাউদ মিয়া উপস্থিত ছিলেন।
 
তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী তাঁর উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের কৌশলগত ভৌগলিক অবস্থান, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দূরদর্শী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে জোর দিয়ে উল্লেখ করেন যে, অদূর ভবিষৎ বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।
 
উপস্থাপনা শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা সম্পর্কে নানানধরনের প্রশ্ন উত্থাপন করেন। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দীন তার সমাপনী বক্তব্যে সেমিনারের মূল আলোচনার সারমর্ম উপস্থাপন করেন। বাংলাদেশ দূতাবাস আঙ্কারা বাংলাদেশের ভাবমূর্তি এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার জন্য অনুরূপ প্রচেষ্টা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ