ইবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম  বর্ষের ভর্তি পরীক্ষার ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. নুরুন নাহার উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন।
 
আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ইউনিটে ১৪০ টি নির্ধারিত আসনের বিপরীতে পাঁচ হাজার ছয় শ ৬১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
 
ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
 
ইত্তেফাক/এএসএমইউ