বারডেমে শাকিলের মরদেহ, বুধবার ময়মনসিংহে দাফন

বারডেম হাসপাতালে নেয়া হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ। বুধবার ময়মনসিংহে তার দাফন সম্পন্ন হবে।
 
বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ ময়মনসিংহে নেয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। 
 
মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাহবুবুল হক শাকিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
 
ইত্তেফাক/এসএসএ