শাকিলের মৃত্যুতে স্পিকার শিরীন শারমিনের শোক

 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজও শোক জানিয়েছেন।
 
মঙ্গলবার এক শোকবাণীতে স্পিকার বলেন, মাহবুবুল হক শাকিল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন দায়িত্বশীল প্রতিভাবান কর্মকর্তা। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
ইত্তেফাক/আরএ