ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয় বলে ইউনিট সমন্বয়কারী অফিস নিশ্চিত করেছে।
 
এইচ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. নুরুন নাহার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।
 
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ( www.iu.ac.bd ) ও সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড থেকে ফলাফল জানা যাবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। বাসস।
 
ইত্তেফাক/আরএ