ন্যাশনাল অ্যাসেম্বলি অব সার্বিয়ায় বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বেলগ্রেডে সোমবার স্থানীয় সময় বেলা ২টায় সার্বিয়ার জাতীয় সংসদের স্পিকার মাজা গজোভিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বক্তব্য রাখেন।
দেশটি আইপিইউ’র সদস্য প্রাপ্তির ১২৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির সম্মানিত সভাপতি হিসেবে সাবের হোসেন চৌধুরীকে বক্তব্য দেয়ার আমন্ত্রণ জানানো হয়। তার আধা ঘণ্টার বক্তব্য সার্বিয়ার জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী ভাষণে সংস্থাটির প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য দেশ হিসেবে সার্বিয়া পার্লামেন্টের ১২৫ বছর পূর্তিতে আইপিইউ’র সব সদস্য দেশের পক্ষ থেকে ন্যাশনাল অ্যাসেম্বলি অব সার্বিয়া এবং সার্বিয়ার জনগণকে অভিনন্দন জানান।
সাবের হোসেন চৌধুরী সংসদে বক্তব্য দেয়া ছাড়াও দেশটির স্পিকার, ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইভিকা ডেকিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রেস বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/আরএ