ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৪ ডিসেম্বর হতে ৭ ডিসেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ ডিসেম্বর থেকে সকল বিভাগে সাক্ষাৎকার নেয়া হবে। ভর্তি কার্যক্রম শেষে ৩০ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা শুরু হবে।
এ বছর আটটি ইউনিটের অধীনে ২৫টি বিভাগের ১৬৯৫টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯১০টি আবেদনপত্র জমা পড়ে। ইতোমধ্যে এ, বি, সি, জি ও এইচ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রশাসনের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd- থেকে জানা যাবে।
ইত্তেফাক/এমআর/ইউবি