শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নিত করতে আইইউটি বিশেষ অবদান রাখছে। ওআইসি পরিচালিত ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) ইসলামী উম্মার মধ্যে প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তির করতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটির) ৩০তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিতির বক্ত্যবে তিনি এ কথা বলেন।
সমাবর্তন অনুষ্ঠানে ওআইসির মহাসচিবের পক্ষে বক্ত্যব রাখেন সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) মো. নাইম খান। বক্তব্য রাখে আইইউটির গর্ভনিং বোর্ডের চেয়ারম্যান ডা. মো. সাইদ আল আলাম আল জাহারানী, আইইউটির উপাচার্য প্রফেসর মুনাজ আহমেদ নূর প্রমুখ।
সমাবর্তনে এক শিক্ষার্থীকে ওআইসি মেডেল এবং চার শিক্ষার্থীকে আইইউটি মেডেল দেয়া হয়। বাংলাদেশের আবরার ফায়েজ ওআইসি মেডেল এবং বাংলাদেশের নাগরিক মো. উমর ফারুক, তানভীর হাসান মেহেদি, মো. আসিফ হাসান অনিক ও উগান্ডার নাগরিক হামিছি রামাদানকে আইইউটি মেডেল দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি