এবারও জামিন পেলেন না এমপি রানা

 
টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
 
বিচারপতির ফরিদ আহামদ ও বিচারপতি এ কে এম শাহেদুল হকের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়। 
 
এ নিয়ে তৃতীয় বারের মতো হাইকোর্টে জামিন চেয়ে পেলেন না এমপি রানা। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ হত্যা মামলায় জামিন চেয়ে আবেদন করেন এমপি রানা। 
 
তার পক্ষে আব্দুল বাসেত মজুমদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মঞ্জুরুল জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন দিতে অপারগতা প্রকাশ করে। 
 
 
ইত্তেফাক/কেকে