‘৮ বছরে দেশের আকাশচুম্বি সফলতা অর্জিত হয়েছে’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ৮ বছরে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় আকাশচুম্বি সফলতা অর্জন করেছে। 
 
বুধবার এনইসি সম্মেলন কেন্দ্রে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আট বছর আগে বিদ্যুৎ উৎপাদন ছিল ৪ হাজার মেগাওয়াট। বর্তমানে তা প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৫৫৯ ডলার থেকে ৮ বছরে ১৪৬৫ ডলারে উন্নীত হয়েছে। দেশের কারিগরি শিক্ষার হার শতকরা এক ভাগ থেকে বেড়ে ১০ ভাগে উন্নীত হয়েছে। দেশের রপ্তানি আয় ৮ বছর আগে ছিল ১১ বিলিয়ন ডলার। বর্তমানে তা ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 
 
তিনি বলেন, ‘অগ্রগতির এ ধারা অব্যহত থাকলে ২০৩০ সালের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি। ২০৪১ সালে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ২০তম আসনে অধিষ্ঠিত হবে।’ 
 
অনুষ্ঠানে রেলমন্ত্রী মজিবুল হক, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নুরুল ইসলাম মিলন, রাজি মোহাম্মদ ফকরুল এবং আমিন হোসেন বক্তব্য রাখেন।বাসস
 
 
ইত্তেফাক/ইউবি