আরএফএলের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৫-২০১৬ সালে তাদের শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।
 
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান। এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
 
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন। বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।
 
কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভার চেয়ারম্যান মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
 

ইত্তেফাক/এএম।