বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৫ এর ১ম থেকে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ২৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৩৫৯ জন। পাসের হার ৬৮ দশমিক ৪৯। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ৮৯৭ জন ছাত্র এবং ১১ হাজার ৪৬২ জন ছাত্রী।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।
ইত্তেফাক/ইউবি