প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একটি জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। নিরাপদ বাংলাদেশ গড়তে এ সার্ভিসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।'
তিনি বলেন, 'ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা, নৌযান দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনাসহ যে কোন দুর্যোগে এ বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন। জনগণের জান-মাল রক্ষা করেন।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে দেয়া শনিবার এক বাণীতে এ কথা বলেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, 'এ বিভাগের কর্মীরা সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যে কোন দুর্যোগে প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে মানুষের জান-মাল রক্ষায় আরও যত্নবান হবেন।'
বাণীতে প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৬ উদযাপন করায় আনন্দ প্রকাশ করেন এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। -বাসস।
ইত্তেফাক/এসএস