উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হল বিজয় দিবস। এ সময় সেখানে উজবেকিস্তানে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বিজয় দিবসের সকালে জাতীয় পতাকা উড্ডয়নের মাধ্যমে এই দিনের সূচনা করা হয়। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উড্ডয়ন শেষে অতিথিদের প্রদর্শনী ঘরে নিয়ে আসা হয়। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
 
নিজ বক্তব্যে মাসুদ মান্নান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং শহীদদের অবদানের কথা বর্ণনা করেন। এরপর বিগত ৪৫ বছরে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতায় কতটা এগিয়ে গেছে তা নিয়ে আলোচনা করেন তিনি। সরকারের নেয়া পরিকল্পনা 'ভিশন২০২১' নিয়েও কথা বলেন তিনি।
 
স্থানীয় সময় ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এক রিসিপশনের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সেখান রাশিয়া, ভারত, চীন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হাঙ্গেরি, ফিলিস্তিন, জর্ডান ও জার্মানির রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরএ