চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় প্রধান আসামি সামিউলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকার হুমায়ন আলীর ছেলে আলাল (২৯) নামে আরো একজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার রাতে সোনামসজিদ বালিয়াদিঘির নিজাম উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ৮ নভেম্বর বাথরুমে গোসল করার সময় মুন্নি আক্তারের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামিউল ও আলাল। পরে চাঁদা না দিলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা।
আরো খবর: টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উইং কমান্ডার আরিফ নিহত
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, পর্নোগ্রাফি মামলা দায়েরের পর সোনামসজিদ এলাকা থেকে রাতেই সামিউল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ